কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩ এ ০৬:৩২ PM
কন্টেন্ট: পাতা
সিটিজেন চার্টার:
১। হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া সকলের অধিকার।
২। বহিঃবিভাগ সময় সকাল ৮:৩০ টা হইতে বিকাল ২:৩০ টা পর্যন্ত (সরকারী ছুটির দিন ছাড়া)।
৩। জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা (সরকারী ছুটির দিনেও)।
৪। বহি:বিভাগে বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সকল ধরনের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
৫। সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ বিনামূল্যে প্রদান,তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।
৬। ভর্তি রোগীদের বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়।
৭। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ল্যাবরেটরীতে রক্ত,মল-মূত্র, কফ পরীক্ষা করা।
৮। ডায়রিয়া রোগীর জন্য ওআরটি কর্ণারসহ ২৪ ঘন্টা চিকিৎসা সুবিধা।
৯। দিবা-রাত্রি ২৪ ঘন্টা জরুরী প্রসূতি সেবা (ডেলিভারী) সুবিধা।
১০। বিদ্যমান সুযোগ-সুবিধা অনুযায়ী সাধারন ও মেজর অপারেশন সেবা।
১১। স্বাস্থ্য কর্মীর সরাসরি তত্ত্বাবধানে (ডটস্) যক্ষ্মা রোগের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন।
১২। বিনামূল্যে করোনা টিকা এবং শিশুদের ও ১৫-৪৯ বছরের মহিলাদের টিকা প্রদান।
১৩। জরায়ূ মুখের ক্যানসার ও ব্রেস্ট টিউমার সনাক্তকরন।
১৪। হাসপাতালে আগত রোগী ও সঙ্গীদের প্রাথমিক স্বাস্থ্য ,পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষাদান।
১৫। ভর্তিযোগ্য রোগীদের অন্তঃবিভাগে ভর্তি ও বিনামূল্যে পথ্য ও চিকিৎসা সেবা।
১৬। সরকারী নীতিমালার আওতায় এ্যাম্বুলেন্স সার্ভিস সকলের জন্য উন্মুত্ত।